২২ ডিসেম্বর, ২০২০ ০৭:২২ পিএম

স্বাস্থ্যের সাবেক ডিজির গাড়িচালকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

স্বাস্থ্যের সাবেক ডিজির গাড়িচালকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের (ডিজি) গাড়িচালক আব্দুল মালেকের প্রথম স্ত্রী নার্গিস আক্তারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

তিনি জানান, চলমান অনুসন্ধানে মালেক দম্পতির অস্বাভাবিক সম্পদের সন্ধান পেয়েছে দুদক। মালেকের প্রথম স্ত্রী নার্গিস আক্তারের নামে তুরাগ থানার দক্ষিণ কামারপাড়ায় দুটি সাত তলা বিলাসবহুল ভবনের সন্ধান পায় দুদক।

এ ছাড়াও ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন এবং দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম ও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র দেখিয়ে ভয়ভীতি, চাঁদাবাজি, জাল টাকার ব্যবসাসহ বিভিন্ন অপরাধে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে রাজধানীর তুরাগ থানার কামারপাড়ার ৪২ নম্বর বামনেরটেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক