সারাদেশে আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৯৯
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১০ জন। মৃতদের সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৯ জনে।
সোমবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৪২টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮টি। এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯২ হাজার ৩৩২ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ২৩ হাজার ৮৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এ পর্যন্ত মোট মৃত সাত হাজার ৮৯ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৪১৩ (৭৬ দশমিক ৩৬ শতাংশ) ও নারী এক হাজার ৬৭৬ জন (২৩ দশমিক শূন্য ৬৮ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ২৭ জন।
বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন এবং সিলেটে একজন রয়েছেন।
-
২৮ ফেব্রুয়ারী, ২০২২
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২
-
০৮ ফেব্রুয়ারী, ২০২১
-
২৯ জুন, ২০২০