১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৬:৫২ পিএম

মিরপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা দেওয়া শুরু কাল

মিরপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা দেওয়া শুরু কাল
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীর মিরপুর এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল (শনিবার) থেকে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর এলাকার ৫টি কেন্দ্রে দেওয়া হবে এসব টিকা।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার পর এবার রাজধানীর মিরপুর জোনে ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায়, উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর জোনের দোকান মালিক ও কর্মচারীদের করোনার টিকা প্রদান করা হবে।  

রেড ক্রিসেন্ট জানায়, রাজধানীর মিরপুরের প্রায় ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার আওতার আনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির। কার্যক্রম বাস্তবায়নে মিরপুর এলাকার ৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো মিরপুর-১ এর শাহআলী সিটি কর্পোরেশন মার্কেট ও বেঙ্গলী মিডিয়াম স্কুল, মিরপুর-২ এর মিরপুর শপিং কমপ্লেক্স, মিরপুর-১০ এর শাহআলী প্লাজা এবং মিরপুর-১১ এর জান্নাত একাডেমি উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেলা ১১টায় মিরপুর শপিং কমপ্লেক্স কেন্দ্রে (মিরপুর থানা সংলগ্ন) মিরপুর জোনের টিকাপ্রদান কর্মসূচির উদ্বোধন করবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ সময় আরো উপস্থিত থাকবেন দোকান-মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম এবং যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক