০৭ ডিসেম্বর, ২০২০ ০৪:১৬ পিএম

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৮

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৮

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭৪ জনে। এ সময় আরও দুই হাজার ১৯৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩৭টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৮৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৪ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৭৭ হাজার ৫৪৮টি। পরীক্ষায় আরও দুই হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১২ জন। তাঁদের মধ্যে ৩২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ৪ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃত ৬ হাজার ৮৭৪ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ২৫৫ (৭৬ দশমিক ৪৫ ভাগ) ও নারী এক হাজার ৬১৯ জন (২৩ দশমিক শূন্য ৫৫ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৮ হাজার ৬২৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৩০ ভাগ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ ভাগ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৮৩ দশমিক ০৯ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, ময়মনসিংহে একজন, চট্টগ্রাম বিভাগে সাত জন, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ কোটি ৭১ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪ কোটি ৩১ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক