যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার
মেডিভয়েস ডেস্ক: দ্বিতীয় তরঙ্গে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। স্থানীয় সময় গত শুক্রবার দেশটিতে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আগের দিনের রেকর্ড ভেঙে শুক্রবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৪ হাজার ৫১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার আক্রান্ত ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৬ জন। একদিনে রোগীর সংখ্যা বেড়েছে ত্রিশ হাজারের বেশি।
এছাড়া দেশটির প্রায় প্রতিটি রাজ্যেই নভেম্বরে করোনার ঊর্ধ্বমুখি ও রেকর্ড সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে।
বিশ্বে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ দিন নতুন করে মারা গেছেন আরও ১ হাজার ৪৩১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪৪ হাজারের বেশি।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে এ পর্যন্ত ১৩ লাখ ১০ হাজার ৬৮৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৮৭ হাজার ৩৬১ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি

সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক