নতুন অধ্যক্ষ পেল তিন নার্সিং কলেজ
মেডিভয়েস রিপোর্ট: নতুন অধ্যক্ষ পেল দেশের তিন নার্সিং কলেজে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে কর্মরত তিন নার্সিং কর্মকর্তাকে অধ্যক্ষ পদে পদায়ন করে আদেশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিম্নে বর্ণিত নার্সিং কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও প্রতিষ্ঠানে নিজবেতনে বদলিপূর্বক পদায়ন করা হলো।
পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন, রাজশাহী বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে সহকারি পরিচালক (সেবা) পদে কর্মরত আহানারা বেগম। তাকে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
খুলনা নর্সিং কলেজের অধ্যক্ষ পদে আছমাতুন নেছাকে পদায়ন করা হয়েছে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপ-সেবাতত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ পদে মো. মাগ্দালেনা সরেন কে পদায়ন করা হয়েছে। তিনি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
এতে আরও বলা হয়, যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়ন-ব্যয়নের দায়িত্ব পালন করেবন।
আদেশের অনুলিপি আবগতি ও কার্যকরের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।