সন্ধানী ৪৩ বছর ধরে দেশের মানুষের জন্য মহৎ কাজ করে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানীর সেবাদানের ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘সন্ধানী ৪৩ বছর যাবৎ দেশের মানুষের জন্য মহৎ কাজ করে যাচ্ছে। সরকার সন্ধানীর সকল মহৎ কাজে সঙ্গেই থাকবে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস ২০২০’ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি তানভীর হাসান ইকবাল, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মোসাদ্দেক হোসেন সিদ্দিকী, মহাসচিব ডা. মো. জয়নুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সন্ধানী এখন পর্যন্ত ৪০৯০টি কর্ণিয়া সংগ্রহ করেছে। তবে অনেকেই কর্ণিয়া দানে অঙ্গীকার করলেও শেষ পর্যায়ে তা আর দিতে পারেন না। অঙ্গীকারকারীর পরিবারের বাধায় অনেক সময় কর্ণিয়া পাওয়া কঠিন হয়ে যায়। এজন্য সবাইকে এগিয়ে আসতে,সহোযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
-
১৫ নভেম্বর, ২০২০