২৫ অক্টোবর, ২০২০ ০৪:১০ পিএম
গোপালগঞ্জে চিকিৎসকের উপর হামলার ঘটনায় বিএমএর নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত অবস্থায় মেডিকেল অফিসার ডা. মোত্তাকীন আল-আমীনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।
আজ রোববার (২৫ অক্টোবর) বিএমএ দপ্তর সম্পাদক ডা. মোহা. শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপালগঞ্জের মকসুদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোত্তাকীনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মাহসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
বিএমএ নেতৃবৃন্দ পুলিশের হাতে আটক ওই সন্ত্রাসী হামলার সাথে জড়িত এনামুল ইসলামসহ বাকিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানিয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
এই বিভাগের সর্বাধিক পঠিত