০৩ অক্টোবর, ২০২০ ০৭:৫৬ পিএম
হোয়াইট হাউসের বিবৃতি

পরীক্ষামূলক ওষুধ দিয়েই হচ্ছে ট্রাম্পের চিকিৎসা

পরীক্ষামূলক ওষুধ দিয়েই হচ্ছে ট্রাম্পের চিকিৎসা

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে অ্যান্টি ভাইরাল ওষুধ রেমডেসিভির। ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ট্রাম্প ওষুধটি গ্রহণ করা শুরু করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে হোয়াইট হাইসের চিকিৎসক ড. সিন কনলে এক বিবৃতিতে এসব তথ্য জানান। তিনি আরও জানান, স্বাভাবিক অক্সিজেনেই ভালো আছেন মার্কিন প্রেসিডেন্ট। 

গত বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের ও স্ত্রী মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। 

পরে শুক্রবার সকালে ট্রাম্পের প্রধান কর্মকর্তা মার্ক মিডোজ জানান, প্রেসিডেন্ট কাজ চালিয়ে যাচ্ছেন আর তার এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মনোবল চাঙ্গা রয়েছে। 

পরে একই দিন বিকেলে ট্রাম্পকে নেওয়া হয় ওয়াশিংটনের সামরিক হাসপাতালে। 

রাতে হোয়াইট হাউসের চিকিৎসক জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতিক্রমেই তাঁর স্বাস্থ্য সংক্রান্ত অবস্থা প্রকাশ করছেন তিনি।

বিবৃতিতে ড. সিন কনলে বলেন, শুক্রবার বিকেলে ওয়াল্টার রিড এবং জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তিনি প্রেসিডেন্টকে পরবর্তী পর্যবেক্ষণের জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে স্থানান্তরের সুপারিশ করেছেন।

সন্ধ্যায় তিনি জানান, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রেসিডেন্ট খুবই ভালো সাড়া দিচ্ছেন। তার কোনো অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন পড়ছে না, তবে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আমরা রেমডেসিভির থেরাপি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি এটির প্রথম ডোজ গ্রহণ করেছেন আর স্বস্তির সঙ্গে বিশ্রাম নিচ্ছেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও