করোনায় আক্রান্ত পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাবনা জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল। রাজধানীর একটি হাসপাতালে নমুনা পরীক্ষায় আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) তাঁর করোনা শনাক্ত হয়।
পারিবারিক সূত্র জানা গেছে, গত সোমবার গুরুতর অসুস্থ হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নমুনা পরীক্ষায় আজ বুধবার তার করোনা পজিটিভ আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে গত সোমবার জেলা পরিষদ কর্তৃক আয়োজিত আনন্দ অনুষ্ঠানে রেজাউল রহিম লাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থবোধ করেন। পরে তিনি বাসায় ফিরে গেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার ক্রমাবনতি হওয়ায় ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে বর্ষীয়ান এই রাজনীতিকের করোনা শনাক্ত হওয়ার খবরে পাবনায় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার আশু রোগমুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪