নতুন কারা মহাপরিদর্শক ব্রি. জে. ডা. মোমিনুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মোমিনুর রহমান মামুন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পাওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনি বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার স্থলাভিষিক্ত হবেন।
এদিকে এতদিন ধরে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাই তার চাকরি সুরক্ষা বিভাগ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
অন্যদিকে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুল রহমানকে।