১৯ সেপ্টেম্বর, ২০২০ ০১:২৬ পিএম

বিএসএমএমইউর বিভিন্ন কোর্সে অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষার নোটিশ

বিএসএমএমইউর বিভিন্ন কোর্সে অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষার নোটিশ

মেডিভয়েস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আওতাধীন বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্রের হার্ড কপি জমা দিতে বলা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষায় (অক্টোবর-২০২০) অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীগণকে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্রের হার্ড কপি স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণের নিমিত্ত নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হল।

অনুলিপিটি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক/পরিচালক (পরিদর্শন)/পরিচালক (অর্থ ও হিসাব)/পরিচালক (হাসপাতাল)/গ্রন্থাগারিক/পরিচালক (আইটি) ও অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়সহ সংশ্লিষ্ট  কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

► নোটিশ

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত