১২ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৪ পিএম

ওয়াহিদা খানমের এক পাশ এখনো অবশ: চিকিৎসক

ওয়াহিদা খানমের এক পাশ এখনো অবশ: চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের এক পাশ এখনো অবশ হয়ে আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইউএনওর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন জানান, এখনো ওয়াহিদা খানমের এক পাশ অবশ হয়ে আছে। তাই আরও কিছু দিন হাসপাতালে রাখতে হতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, ‘এখনো দিনে ৩ থেকে ৪ বার তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। তিনি এখন অনেক ভালো আছেন।’

তিনি জানান, ওয়াহিদা খানমের হাতে পায়ে উন্নতি হওয়াটা বাকি আছে। হাত-পা এখনো অবশ আছে। এটা ছাড়া তেমন জটিলতা নেই। ওয়াহিদা খানম মোটামুটি শঙ্কামুক্ত।’

গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে এয়ার অ‌্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় ওয়াহিদা খানমকে। তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক