ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন
মেডিভয়েস ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (৮৪) আর নেই। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলের দিকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মস্তিষ্কের অস্ত্রোপচারের পর গত তিন সপ্তাহের বেশি সময় ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখার্জি।
হাসপাতালে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষায় প্রণব মুখার্জির দেহে করোনা শনাক্ত হয়েছিল। অস্ত্রোপচারের পর থেকে কোমায় ছিলেন তিনি।
এর আগে ১০ আগস্ট এক টুইট বার্তায় নিজের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন প্রণব মুখার্জী।
টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছি। অন্য কাজে হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়েছে।’
এ অবস্থায় গত সপ্তাহে তাঁর সংস্পর্শে আসা সকলকে সেলফ আইসোলেশনে থাকা এবং কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ওই টুইট বার্তায় অনুরোধ জানিয়েছিলেন তিনি।
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জী।
তিনি ছাড়াও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া