স্বাস্থ্যের উন্নয়নে আ. লীগ নেতাদের পাশে চান স্বাস্থ্য ডিজি
মেডিভয়েস ডেস্ক: স্বাস্থ্য খাতের উন্নয়নে ক্ষামতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগীতা চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
আজ শুক্রবার (২৮ আগস্ট) ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে সবার সহযোগিতা লাগবে। বাংলাদেশে আওয়ামী লীগের এখানে যারা আছেন বা যারা কেন্দ্রে রয়েছেন, তারা যদি শক্ত করে আমার হাতটা ধরেন, তাহলে প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে আমাকে এখানে বসিয়েছেন, সে উদ্দেশ্যের খানিকটা হলেও সফল করতে পারবো।’
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণের চাহিদা অনুযায়ী সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে ও চিকিৎসা সেবার সুযোগ দিন দিন বাড়ছে। দেশে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখিতা কমিয়ে আনতে হবে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মধ্যে সমন্বয় করে কাজ করাতে স্বাস্থ্য ডিজিকে পরামর্শ দেন তিনি।
দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই শেখ হাসিনার সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আসছে। তার সুদক্ষ নেতৃত্ব ও নিরলস পর্যবেক্ষণের মাধ্যমে সরকার শুরু থেকেই করোনায় সৃষ্ট পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
-
২০ ঘন্টা আগে
-
২২ ঘন্টা আগে
-
২৯ জুন, ২০২৬
-
২৯ জুন, ২০২৬
-
২৯ জুন, ২০২৬
-
২৭ জুন, ২০২৬
-
২৭ জুন, ২০২৬
-
২৬ জুন, ২০২৬