‘করোনা রোধে মাস্কের মতো সামাজিক দূরত্বও জরুরি’
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনভাইরাস প্রতিরোধে শুধুমাত্র মাস্কই যথেষ্টে নয়, সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধিও মেনে চলাও জরুরি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক দূরত্বের বিধি না মানায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সংস্থাটির প্রধান বিজ্ঞানী মারিয়া ফন কারকোভর বরাত দিয়ে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচ ডেলের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে বিভিন্ন দেশে মাস্ক পারার বিষয়ে গুরুত্ব দিলেও সামাজিক দুরত্ব নিশ্চিতে কার্যকর কোনো ভূমিকা রাখছে না। আবার ভারত, বাংলাদেশের মতো দেশগুলিতে এখন অফিস, দোকান, বাজার সবই খুলে গেছে এমনকি বাসের মতো গণপরিবহন চলছে। সেখানে লোকের পক্ষে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভবই নয়। ভারতে এ বার মেট্রো শুরু হয়ে যেতে পারে। শহরতলির ট্রেন চালানোর কথাও ভাবা হচ্ছে। সেখানেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া সামাজিক দূরত্বের বিধি পালন করা সম্ভব হবে না। এই অবস্থায় তারা করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
সংস্থাটির প্রধান বিজ্ঞানী মারিয়া ফন কারকোভ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ আর সামাজিক দূরত্বের বিধি মানছেন না। আমরা মাস্ক পরছি। কিন্তু করোনাকে ঠেকাতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। অন্তত ছয় ফুটের দূরত্ব বজায় রাখুন। যদি পারেন তাহলে আরও দূরে থাকুন।’
করোনা ঠেকাতে কী করতে হবে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহুবার বলেছে উল্লেখ করে কারকোভ আরও বলেন, 'শুধু মাস্ক পরলে হবে না, শুধু সামাজিক দূরত্ব রাখলে হবে না, শুধু বারবার হাত ধুলেও হবে না। করোনার সবকয়টি স্বাস্থ্যবিধি মানতে হবে।'
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইউরোপে কম বয়সীদের মধ্যে করোনার সংক্রমন বাড়ছে। তাঁদের থেকে বয়স্করা করোনায় আক্রান্ত হতে পারেন। ইউরোপে আবকাশ জনিত ছুটি শুরু হওয়ার পর নতুন করে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তখন হোটেলগুলোকে অনুরোধ করেছিল, তারা যেন সব ঘর ব্যবহার না করে। কিছু ঘর খালি রাখে, না হলে হোটেলে সামাজিক দূরত্ব মানা যাবে না।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আট লাখ ৩২ হাজারের বেশি। সংক্রমণের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে স্বাস্থ্যবিধির কোন তোয়ক্কা করছেনা অধিকাংশ দেশ। এতে করোনা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪