২৫ অগাস্ট, ২০২০ ১১:২৯ এএম

করোনায় আক্রান্ত এমপি ডা. মনসুরকে ঢাকায় স্থানান্তর

করোনায় আক্রান্ত এমপি ডা. মনসুরকে ঢাকায় স্থানান্তর

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘গত ২২ আগস্ট রামেক ভাইরোলজি ল্যাবে সাংসদ ডা. মনসুর রহমানের নমুনা পরীক্ষা হয়। এতে তার করোনা পজিটিভ আসে। পরদিন দুপুরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম বলেন, ‘সাংসদ ডা. মনসুর রহমান করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন। এরপর সাংসদ ডা. মনসুর রহমানকে সোমবার সকাল সোয়া ১০ টার দিকে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়েছে। তার কাশি ছাড়া আর কোন উপসর্গ নেই। তবে তিনি শারীরিকভাবে খুব দুর্বলতা অনুভব করছেন।’

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক