১৯ অগাস্ট, ২০২০ ০২:২৮ পিএম

কমছে করোনা পরীক্ষার ফি, ২/১ দিনের মধ্যে প্রজ্ঞাপন

কমছে করোনা পরীক্ষার ফি, ২/১ দিনের মধ্যে প্রজ্ঞাপন

মেডিভয়েস রিপোর্ট: করোনা শনাক্তে নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল অথবা পরশু দিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। এর পর থেকে নতুন ফি কার্যকর হবে। 

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান মেডিভয়েসকে বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হচ্ছে। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে লাগবে ৩০০ টাকা।

তিনি জানান, সব কিছু প্রায় চূড়ান্ত। মন্ত্রী ফাইলে স্বাক্ষর করলেই ২/১ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এর পর থেকে সরকারিভাবে বিনা ফিতে এই পরীক্ষা করা হতো। পরে ২৯ জুন এতে ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ।

এতে বলা হয়, হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করানোর জন্য ফি দিতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা।

এ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারের এমন সিদ্ধান্তকে যৌক্তিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন কোনো কোনো বিশেষজ্ঞ। তাদের মতে, এ সিদ্ধান্তে অপ্রয়োজনীয় পরীক্ষার হার কমার পাশাপাশি রাষ্ট্রের অহেতুক খরচও কমবে।

তবে এতে পরীক্ষার হার কমে গিয়ে এ মহামারী আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করেন কেউ কেউ। তারা বললেন, এর মাধ্যমে কতিপয় সুবিধাবাদী ব্যক্তির অপ্রয়োজনীয় নমুনা পরীক্ষা বন্ধ করতে গিয়ে দরিদ্র মানুষকে বেকায়দায় ফেলা হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নমুনা পরীক্ষা
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক