করোনা: প্রত্যেকে নিরাপদ না হলে কেউই নিরাপদ নয়
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘প্রত্যেকে নিরাপদ না হলে এই ভাইরাস থেকে কেউ নিরাপদ হবে না। এজন্যে টিকার জাতীয়তাবাদ থামাতে হবে।’
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী আচরণ করা হলে মহামারী মোকাবিলার পথে বাধা তৈরি করবে। কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হলে তা কুক্ষিগত না রেখে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সবার জন্য ভালো। কিন্তু ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করার চেষ্টা করতে গিয়ে দেশগুলো অন্যদের চেয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় করোনাভাইরাস মহামারি পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন যে, সংস্থার প্রত্যেক সদস্যের কাছে চিঠি পাঠিয়ে তিনি বলেছেন তারা যেন টিকা তৈরির বহুপাক্ষিক চেষ্টায় যোগ দেয়।
তিনি বলেন, বিশ্ব যদি দ্রুত এ ভাইরাস থেকে মুক্ত হতে চায়, তবে একত্রিতভাবে কাজ করতে হবে। কারণ এটি বিশ্বায়নের দুনিয়া। এখানকার অর্থনীতি একে অপরের উপর নির্ভরশীল। বিশ্বের একাংশ কিংবা গুটিকয়েক দেশ একা একা নিজেদেরকে ভাইরাস থেকে মুক্ত ভাবতে পারবে না।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন