ডক্টর ওয়েলফেয়ার ট্রাস্ট সভাপতির এমএসএবি কার্যালয় পরিদর্শন
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ভৈরবের (এমএসএবি) কার্যালয় পরিদর্শন করেছেন ডক্টর ওয়েলফেয়ার ট্রাস্টের (ডিডাব্লিউটি) সভাপতি ডা. মোবারক হোসাইন। অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসানের আমন্ত্রণে গত তিন আগস্ট ভৈরববাজারে অবস্থিত এমএসএবি কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এই সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ভৈরবের অন্যতম উপদেষ্টা ডা. বেঞ্জামিন, সভাপতি ডা. কামরুল হাসান, দপ্তর সম্পাদক আরমান আমির, আপ্যায়ন সম্পাদক তানভীর মাহমুদ ভূইঁয়া ও অ্যাসোসিয়েশনের কার্যকরি পরিষদ সদস্য আদনান বিন ফারুক।
ডা. মোবারক হোসাইন অ্যাসোসিয়েশনের অফিস পরিদর্শন করেন। এ সময় সংগঠনের কর্মসূচির ব্যাপারে জানানোর পাশাপাশি গত রমজান মাসে ও চলমান করোনা পরিস্থিতিতে এমএসএবির বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের বিস্তারিত তাঁর সামনে তুলে ধরা হয়।
সংগঠনের ইতিবাচক কাজের জন্য অ্যাসোসিয়েশনের সকলকে সাধুবাদ জানান ট্রাস্টের সভাপতি ডা. মোবারক হোসাইন। একই সঙ্গে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ভৈরব ও এর সঙ্গে জড়িত সকলের সফলতা কামনা করেন তিনি।