১১ অগাস্ট, ২০২০ ১১:৫০ এএম

‘টিকা পুরোপুরি করোনা নির্মূল করতে পারবে না’

‘টিকা পুরোপুরি করোনা নির্মূল করতে পারবে না’

মেডিভয়েস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন ও অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি আমরা টিকা তৈরির প্রতিযোগিতাও দেখতে পাচ্ছি। তবে এই টিকা কেবল সমস্যার একটি ভাগের সমাধান করবে। পুরোপুরি সমস্যা নির্মূল করতে পারবে না।

সোমবার (১০ আগস্ট) জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ ক্ষেত্রে তিনি পোলিও ও হামের কথা উল্লেখ করেন।

হু প্রধান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক পর্যায়ে কাজ চলা ১৬৫টি টিকা পর্যালোচনা করছে। এখন পর্যন্ত ছয়টি টিকা মানবপরীক্ষার তৃতীয় ধাপে রয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আশার সবুজ রেখাও আছে। এখনো মহামারিটি ঠেকিয়ে দেওয়ার সময় পার হয়ে যায়নি।

টেড্রোস বলেন, চোখের সামনেই রুয়ান্ডা ও নিউজিল্যান্ডের মতো দেশ সফলভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছে।

তিনি বলেন, সরকার যদি কেবল কমিউনিটি ট্রান্সমিশন (নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে বিস্তৃত হওয়া) দমন করতে পারে তাহলেই এই মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব।

টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, টিকা ছাড়াই কোভিড-১৯ মোকাবিলার মূল বিষয়গুলো হলো- হাত ধোঁয়া, দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং কঠোরভাবে পরীক্ষা করা, চিহ্নিত করা এবং বিচ্ছিন্ন করে ফেলা। কোনও রোগের পুনরুত্থান ঠেকানোর ক্ষেত্রে এগুলোই মূল হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি।

পুনরায় নিরাপদে স্কুল খুলে দেওয়ার আগে সরকারগুলোকে নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটির বিস্তার ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, আমার পরিষ্কার বার্তা হচ্ছে: ভাইরাসটি দমন করুন, দমন করুন, দমন করুন।

প্রসঙ্গত, বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের শিকার দুই কোটি পার হয়ে গেছে। বিশ্বের প্রায় সব জায়গাতেই এ ভাইরাসের বিস্তার ঘটেছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, তাদের সূত্র অনুযায়ী গতকাল বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ দুই কোটি পার হয়ে যায়। এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৪২ জন। আর কয়েক দিনের মধ্যেই মৃত মানুষের সংখ্যা সাড়ে সাত লাখ পার হয়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আজ মঙ্গলবার জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ কোটি ১৪ হাজার ৫৭৪ জনে পৌঁছেছে। এ সময় মারা গেছেন ৭ লাখ ৩৪ হাজার ৭৫৫ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমণের সংখ্যা ৫০ লাখ ৮৯ হাজার ৪১৬ জন। মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৪২৫ জন। এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩০ লাখ ৫৭ হাজার ৪৭০ জন আর মৃত্যুর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৫২ জন।

জনস হপকিনসের করোনা ট্র্যাকার অনুযায়ী, বাংলাদেশে করোনার সংক্রমণের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন। মৃত্যু ৩ হাজার ৪৩৮ জন।

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও