করোনায় রামেকের অধ্যাপক ডা. আনসারীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো. মোস্তাক হোসেন আনসারী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
অধ্যাপক ডা. আনসারী রাজশাহী মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ একই মেডিকেলের কমিউনিটি মেডিসিনে অধ্যাপক হিসেবে কর্মরত অবস্থায় অবসরে যান।
তার মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা সংগঠনটির আজীবন সদস্য অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারীর রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬