ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ

সাবেক পরিচালক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল


০১ অগাস্ট, ২০২০ ০৫:৩৬ পিএম

কখন যে ৩২ বছর জীবন থেকে চলে গেছে বুঝিনি

কখন যে ৩২ বছর জীবন থেকে চলে গেছে বুঝিনি

সেনাবাহিনীতে ১৯৮৮  সালের ১৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুলাই। কখন যে ৩২ বছর জীবন থেকে চলে গেছে বুঝিনি। আমি ৪ বছর ৭ মাস ২৫ দিন আগে থেকেই সেনাবাহিনীতে নামমাত্র ছিলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে সবাইকে নিয়ে কাজ করেছি। ১৮ জুলাই ময়মনসিংহ থেকে বিদায় নিয়েছি।

সেনাবাহিনীতে প্রত্যাবর্তন ৫ দিনের জন্য ২৬ জুলাই থেকে ৩০ জুলাই। অবসরের জন্য ৫ দিন সেনাসদরের চিকিৎসা পরিদপ্তরে ফিরে আসা।

সেনাবাহিনী ভাল সংগঠন। আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে উনি আমাকে স্বাভাবিক অবসরে পাঠিয়েছেন।

আমার কর্মজীবনে ইচ্ছে করে কাউকে অসন্মান করিনি। চেষ্টা করেছি সংস্থার ভাল করার জন্য। তারপরেও কোন মানুষই ভুলের উর্ধ্বে নয়। সেনাবাহিনীর জীবনে কেউ আমার আচরণে কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। কারন আল্লাহ ক্ষমাকারীর মর্যাদা বৃদ্ধি করেন।

বাংলাদেশের বাস্তবতায় কোন সংস্থায় বেশি ভাল করতে গেলে সমস্যায় পড়তে হয়। আমার বেলায় তার ব্যত্যয় হয়নি। এ জন্য কোন ক্ষোভ নেই। সন্মান, পদন্নোতি আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আমি আমার চেষ্টা করেছি। সরকার আমাকে পদোন্নতির যোগ্য মনে করেনি। কষ্ট পাইনি এ কথা বললে মিথ্যা বলা হবে।

মানুষের দোয়ার উপর সারাজীবন ভরসা করেছি। কিন্তু এখন হয়তো আরো যোগ্যতা লাগে। আমাকে যোগ্য না মনে করায় কর্তৃপক্ষ সুপারিশ করেনি। এটা অত্যন্ত স্বাভাবিক। আমি এজন্য কাজ করা বন্ধ করিনি।

আমি মাননীয় সেনাবাহিনী প্রধান এর কাছে কৃতজ্ঞ উনি শেষ কর্মদিবসে আমাকে সময় দিয়ে, উপহার দিয়ে সন্মানিত করেছেন।

আমি অসাধারণ সাধারণ মানুষদের,সৈনিকদের কাছে কৃতজ্ঞ তাঁদের অকৃত্রিম ভালবাসার জন্য। আমার প্রিয় সহকর্মীদের কাছে কৃতজ্ঞ তাদের আন্তরিক ভালবাসার জন্য।

  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত