রংপুরে ৬ হাসপাতাল থেকে ৫ ভুয়া চিকিৎসক আটক
মেডিভয়েস রিপোর্ট: অনুমোদনহীন হাসপাতাল পরিচালনা ও ভুয়া চিকিৎসক দিয়ে রোগীদের সঙ্গে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগে রংপুরের ৬টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেগুলো থেকে ভুয়া চিকিৎসকসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে ৬টি হাসপাতাল ও ক্লিনিককে ৩ লাখ টাকা জরিমানা ও একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।
পুলিশ জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে রংপুর নগরীর বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ধাপ কেল্লাবন্দস্থ মেডিনোভা ক্লিনিক এন্ড নার্সিং হোমে অভিযান পরিচালনা করে ক্লিনিকের ভুয়া চিকিৎসক সনাতন চন্দ্র (৩৪) ক্লিনিকের সঙ্গে জড়িত তুলেশ চন্দ্র, আমিনুল ইসলাম (২০), আমিনুল (৪০), শাহানুরকে (৩০) গ্রেফতার করা হয়।
নগরীর চেকপোস্ট এলাকার অনুমোদনহীন ন্যাশনাল কমিউনিটি হাসপাতালকে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদানের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদানের দায়ে সমতা ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৫০ হাজার টাকা, আরকে রোডস্থ আইডিয়াল জেনারেল হাসপাতাল এন্ড নার্সিং হোমকে ১ লাখ টাকা, রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, মেঘনা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ ও ডিবির ডিসি আবু মারুফ হোসেনের নির্দেশে অনুমোদনহীন, রোগীদের সঙ্গে স্বাস্থ্যসেবার নামে প্রতারণাকারী ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায়ও এক অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখার অনুমোদন ও পরিবেশ সম্মত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৩ মাসের বিনাশ্রম দণ্ডাদেশ প্রদান ও সেবার মান সঠিক রাখতে সতর্ক করে দেন। এ ছাড়াও অনুমোদন ছাড়াই সিভিল সার্জনের নিষেধাজ্ঞা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান করায় চেকআপ ডায়াগনস্টিক সেন্টার ও স্বাধীন ব্যাংক হাসপাতালকে ৫০ হাজার টাকা করে জরিমানাসহ সিলগালা করে দেয়া হয়।
-
২১ এপ্রিল, ২০২৬
বিএমডিসির নিবন্ধন জালিয়াতি
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের দুই বছরের সাজা
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ জানুয়ারী, ২০২৫
-
১৭ নভেম্বর, ২০২৪
-
২৯ মার্চ, ২০২৪
-
৩১ ডিসেম্বর, ২০২৩
-
০৩ অক্টোবর, ২০২৩