প্রথম করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিচ্ছে রাশিয়া
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিচ্ছে রাশিয়া। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভ্যাকসিনটি আগামী ১০ আগস্ট অথবা তারও আগে চূড়ান্ত অনুমোদন পেতে পারে।
রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এটি জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদিত হবে। তবে মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা প্রথমে ভ্যাকসিনটি পাবেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়া করোনাভাইরাসের এই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিতে গেলেও এখন পর্যন্ত এর পরীক্ষার ফল প্রকাশ করেনি। ফলে এর সুরক্ষা অথবা কার্যকারিতার ব্যাপারে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
মস্কোভিত্তিক গামালিয়া ইনস্টিটিউটের এই ভ্যাকসিন তৈরি ও গবেষণা কাজে অর্থায়ন করেছে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল। সোভিয়েত আমলে ১৯৫৭ সালে বিশ্বের প্রথম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের কথা তুলে ধরে তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘এটি একটি স্পুটনিক মুহূর্ত।’
তিনি আরও বলেন, ‘স্পুটনিকের হুইসেল শুনে আমেরিকানরা অবাক হয়েছিলেন। এই ভ্যাকসিনের ক্ষেত্রেও একই অনুভূতি হবে। ভ্যাকসিন আনার কাজে রাশিয়াই প্রথম হবে।’
সমালোচকরা বলছেন, দেশটি তীব্র রাজনৈতিক চাপের মধ্যে এই ভ্যাকসিন আনার জন্য তোড়জোড় শুরু করেছে; যা রাশিয়াকে বৈশ্বিক বৈজ্ঞানিক সামর্থ্য জানান দেওয়ার পরিকল্পনারই অংশ। মানবদেহে পরীক্ষা অসম্পূর্ণ থাকায় ভ্যাকসিনটি নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের কয়েক ডজন ভ্যাকসিন পরীক্ষার বিভিন্ন ধাপে রয়েছে। তবে অল্প কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, ভ্যাকসিনগুলো চূড়ান্ত অনুমোদনের আগে এখনও অনেক কাজ বাকি রয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন