২৯ জুলাই, ২০২০ ০৭:৫০ পিএম

মুক্তিযোদ্ধা লতিফুল আলমের মৃত্যুতে বিএসএমএমইউর ভিসির শোক প্রকাশ

মুক্তিযোদ্ধা লতিফুল আলমের মৃত্যুতে বিএসএমএমইউর ভিসির শোক প্রকাশ
মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভিয়েস রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. শিরীণ আখতারের স্বামী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আজ বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদারের গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বামী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউর উপাচার্য। 

এছাড়াও শোক বার্তায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর অবদান ও বাংলাদেশ সেনাবাহিনীতে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাত দেড়টায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ২৬ জুলাই সংকটাপন্ন অবস্থায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মেয়ে ও আত্বীয়-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক