করোনায় ফের ম্যালেরিয়ার ওষুধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের চিকিৎসায় ফের ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই ওষুধ ব্যবহারের জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন বলেই এটিকে বর্জন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমি যখন কোনো কিছু নিয়ে পরামর্শ দেই তখন তারা বলতে চায় যে ব্যবহার করবেন না। আমি অনেক পড়াশোনা এবং এ নিয়ে জ্ঞান রেখেই বলতে চাই যে আমার মনে হয় এটা প্রাথমিক পর্যায়ে করোনা রোগীদের মধ্যে খুব ভালো প্রভাব ফেলতে পারতো।
এর আগে, যুক্তরাষ্ট্রে করোনা প্রকোপ শুরু হওয়ার পর গত মার্চ মাসে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে প্রথম কথা বলেন ট্রাম্প। এর দুই মাস পর তিনি জানান যে করোনা থেকে বাঁচতে তিনি এই ওষুধ সেবন করছেন ট্রাম্প।
করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকরিতা এখনো প্রমাণিত হয়নি। পাশপাশি এটি হৃদযন্ত্রে সমস্যা তৈরি করতে পারে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
গত মাসে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয় যে, করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার হৃদযন্ত্রের সমস্যাসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যে করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকরিতার কোনো প্রমাণ তারা পায়নি।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
বিজ্ঞান ও গবেষণায় আস্থা বাড়াতে
‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে বৈশ্বিক আন্দোলন শুরু ডব্লিউএইচওর
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
বিজ্ঞান ও গবেষণায় আস্থা বাড়াতে
‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে বৈশ্বিক আন্দোলন শুরু ডব্লিউএইচওর