২৭ জুলাই, ২০২০ ০৬:০৯ পিএম
ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান
ডা. মো. মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডা/স্বাস্থ্য সার্ভিসের নিম্নর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়েছে, বর্তমানে তিনি একই মেডিকেল কলেজে অধ্যাপক ক্যাটারেক্ট (অধ্যাপক চক্ষু পদের বিপরীতে) কর্মরত আছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত