২৫ জুলাই, ২০২০ ০৯:২১ পিএম

করোনায় সদ্য ইন্টার্নশিপ করা চিকিৎসকের মৃত্যু

করোনায় সদ্য ইন্টার্নশিপ করা চিকিৎসকের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. ফেরদৌস আমিন প্রমি। 

আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার জানান, মেডিকেল কলেজ থেকে পাস করে সদ্য ইন্টার্নশিপ শেষ করেছিলেন পঁচিশ বছর বয়স্ক প্রমি। কর্মজীবনে ঢোকার আগেই করোনাভাইরাসে প্রাণ গেল এ তরুণ চিকিৎসকের।

ফেরদৌস আমিন প্রমিসহ দেশে এ পর্যন্ত করোনায় ৬৯ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ১০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
চিকিৎসক-স্বাস্থ্যসেবাকর্মীদের উপস্থিতি নিশ্চিতের উদ্যেগ

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা শুরু

চিকিৎসক-স্বাস্থ্যসেবাকর্মীদের উপস্থিতি নিশ্চিতের উদ্যেগ

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা শুরু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক