স্বাস্থ্য মহাপরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। করোনাভাইরাস মহামারী চলাকালে নানা করণে আলোচিত ও সমালোচিত এ কর্মকর্তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ মাধ্যমে ২১ জুলাই থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপচিালকের পদে চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হলো।
এতে বলা হয়, অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের আবেদনের প্রেক্ষিতে তার সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হয়েছে।
এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির করোনা পরীক্ষা কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পরেন তিনি। এ অবস্থায় আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে।
২০১৬ সালের ২১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক আবুল কালাম আজাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। ওই বছরের ১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ পদে যোগ দেন তিনি। গত বছরের ১৪ এপ্রিল তার চাকরি মেয়াদ শেষ হয়। এরপরই সরকার তাকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। আগামী বছরের ১৪ এপ্রিল সেই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামরী শুরুর পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাজে সমন্বয়হীনতা দেখা দেয়। দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়া, রিজেন্ট ও জেকেজি হাসপাতালের করোনা পরীক্ষা অনিয়ম ও নজিরবিহীন দুর্নীতির বিষয়ে অধিদপ্তরের নজরদারি না থাকা, মাস্ক ও পিপিই ক্রয়ে অনিয়মসহ নানা কারণে সংস্থাটির প্রধান ব্যাপক সমালোচানার সম্মুখীন হয়।
-
১১ ঘন্টা আগে
-
১০ জুন, ২০২৬
-
০৯ জুন, ২০২৬
-
০৯ জুন, ২০২৬
-
০৮ জুন, ২০২৬
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
-
০৬ জুন, ২০২৬
-
০৫ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬