২২ জুলাই, ২০২০ ০৯:৩৫ পিএম

স্যানিটাইজারের আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতি

স্যানিটাইজারের আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন রাজীব ভট্টাচার্য (৩৭) ও অনুসূয়া ভট্টাচার্য (৩২) নামে এক তরুণ চিকিৎসক দম্পতি। এ ঘটনায় চিকিৎসক রাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ বুধবার (২২ জুন) ভোরে হাতিরপুল নিজ বাসায় এ দূর্ঘটনা ঘটে। ভোরেই আশংকাজনক অবস্থায় তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে এই দম্পতিকে হাসপাতালে আনা হয়। আগুনে ডা. রাজীব ভট্টাচার্যের শরীরের ৮৭ ভাগ এবং তাঁর স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্যের ২০ ভাগ দগ্ধ হয়েছে। আগুনে দগ্ধ ডা. রাজীবের অবস্থা আশংকাজনক। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্যানিটাইজারের থেকেই আগুনের সূত্রপাত।  রাজীব এক বোতল থেকে আরেক বোতলে স্যানিটাইজার ঢালতে গেলে তা খানিকটা নিচে পড়ে যায়। এতে সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। ডা. অনুসূয়া তাঁকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন। তাঁদের সাত বছরের এক মেয়ে আছে। তবে সে এ ঘটনার সময় বাড়িতে না থাকয় এ ঘটনার থেকে রক্ষা পেয়েছে। 

উল্লেখ্য, ডা. রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক এবং ডা. অনুসূয়া ভট্টাচার্য রাজধানীর একটি বেসরকারি মেডিকেলের চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক