১৮ জুলাই, ২০২০ ০৪:১০ পিএম
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গতকাল শুক্রবার সন্ধায় তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
আজ শনিবার (১৮ জুলাই) তিনি সুস্থ অবস্থায় তার বারিধারার নিজ বাসায় ফিরে গেছেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত মন্ত্রীর পুনরায় করোনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আগামী কয়েকদিন বিশ্রামের পর তিনি যথারীতি অফিস করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২ জুলাই জাহিদ ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হন। জাতীয় সংসদে সংসদ সদস্যদের করা ধারাবহিক করোনা পরীক্ষায় তাঁর করেনা পজিটিভ আসে। এরপর তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
এই বিভাগের সর্বাধিক পঠিত