১২ জুলাই, ২০২০ ০২:৫২ পিএম

করোনায় আরও ৪৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬৬

করোনায় আরও ৪৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬৬
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৩৫২ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।

আজ রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ০৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  নতুন পরীক্ষায় আরও দুই হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের দেহে করোনা শনাক্ত হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক