১১ জুলাই, ২০২০ ১১:০৩ এএম

করোনা আক্রান্ত সাবেক এমপি নুরুল হকের অবস্থা সংকটাপন্ন

করোনা আক্রান্ত সাবেক এমপি নুরুল হকের অবস্থা সংকটাপন্ন

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য (খুলনা-৬ আসন) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হককে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি। তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়াও তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। গতকাল তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

এর আগে অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার (৯ জুলাই) করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক