মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দম্পতির উপর হামলা
মেডিভয়েস রিপোর্ট: রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির ও তার স্ত্রী ডা. আফসানা সুলতানার উপর হামলার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে ধারালো অস্ত্র দিয়ে জানালা কেটে ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
সূত্রে জানা গেছে, চিকিৎসক দম্পতি ডা. আহসান কবির ও তার স্ত্রী ডা. আফসানা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তারা দুজনেই করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিকতায় ফিরেছেন। কর্মক্ষেত্রে সময় দেওয়ার পাশাপাশি তারা হাসপাতালের কোয়ার্টারে অবস্থান করছিলেন।
আজ ভোরে একদল দুষ্কৃতকারী তাদের কোয়ার্টারের জানালা কেটে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। চুরির উদ্দেশে এ হামলা হয়নি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ওই চিকিৎসক দম্পতি মানসিকভাবে ভেঙে পরেছেন এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ দিকে হামলার ঘটনাকে পরিকল্পিত দাবি করে সহকর্মীরা বলেছেন, ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ডা. আহসান কবির মিঠাপুকুরের সন্তান। তিনি হাসপাতালটিতে আরএমও হিসেবে যোগদানের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় এরই মধ্যে তিনি অনেকেরই চক্ষুশূলে পরিণত হয়েছেন।
বিষয়টি তারা মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছেন।
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২৪
কাল থেকে চলবে সকল চিকিৎসা
দাবি মানার শর্তে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার
-
২১ জানুয়ারী, ২০২১
-
২৮ ডিসেম্বর, ২০২০
-
২৫ নভেম্বর, ২০২০
-
১৮ নভেম্বর, ২০২০
-
০৯ জুলাই, ২০২০