০৭ জুলাই, ২০২০ ০৬:৩৩ পিএম

করোনামুক্ত হলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

করোনামুক্ত হলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনাভাইরাস মুক্ত হয়েছেন। দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ ফল এসেছে।

আজ মঙ্গলবার (৭ জুলই) বিএমএ’র দপ্তর সম্পাদক ডা. মো. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৮ দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার পুনরায় করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ ও ভালো আছেন। তার সুস্থতা কামনায় দেশের সর্বস্তরের চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী এবং রাজনৈতিক নেতারা বিশেষত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক বন্ধু-স্বজন শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও প্রার্থনা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

করোনা মোকাবেলায় বিএমএ সভাপতির নানা কার্যক্রমের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মার্চ দেশে প্রথম করানো রোগী শনাক্ত হওয়ার আগে থেকেই সারাদেশে করোনা প্রতিরোধে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে বিএমএ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তিনি করোনা আক্রান্ত হওয়ার আগে বিএমএর সকল নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের বিভিন্ন জেলায় চিকিৎসকদের জন্য পিপি, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারসহ নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছেন।

এর আগে গত ২২ জুন রাতে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের জ্বরসহ করোনা উপসর্গ দেয়া দেয়। সেইসঙ্গে তার শ্বাসকষ্টও বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে ২৩ জুন করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয় গত ৮ মার্চ। এরপর থেকে তা ক্রামেই বাঁড়ছে, সাধারণ মানুষের সাথে পাল্লা দিয়ে বেঁড়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যাও। বিএমএর তথ্য অনুযায়ী রাজধানীসহ সারা দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্তের ৫ হাজার ৩৩৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার ৮৪৬ জন, নার্স এক হাজার ৪৪৯ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী দুই হাজার ৩৮ জন রয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬২ জন চিকিৎসক।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক