রোগীরা হাসপাতালগুলোতে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না: স্বাস্থ্যসেবা সচিব
মেডিভয়েস ডেস্ক: দেশের হাসপাতালগুলোতে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। হাসপাতালে যে মানের চিকিৎসা দেয়া উচিত তা দেয়া হচ্ছে না, তিনি নিজেই তার প্রমাণ বলেও জানিয়েছেন স্বাস্থসেবা সচিব।
সোমবার (৬ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি এবং শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যসেবা সচিব।
তিনি বলেন, ‘হাসপাতালে যে মানের চিকিৎসা দেওয়া উচিত তা যথাযথভাবে দেওয়া হচ্ছে না। হাসপাতালে কর্তব্যরতরা যদি দায়িত্বে গাফিলতি করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।’ এ সময় সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যখাতে ঘুষ, দুর্নীতি ও সিন্ডিকেট ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে তবে তিনি যতদিন বাঁচবেন ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করে সচিব বলেন, সাধারণ মানুষকে সেবা দেয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা ছিলো। আর যেন কোনো সমন্বয়হীনতা না থাকে সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
এরপর করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউ ও হাসপাতালে কয়েকটি হাসপাতালের পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্যসেবা সচিব। এ সময় রোগীদের সেবা না পাওয়ার অভিযোগে কঠোর সমালোচনা করেন মো. আব্দুল মান্নান।
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৬
ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা
স্বাস্থ্য বরাদ্দ তিনগুণ করবে জামায়াত, স্বাস্থ্যবীমা-হেলথ কার্ড চালুর অঙ্গীকার
-
১১ অগাস্ট, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা
সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়