০২ জুলাই, ২০২০ ১০:৪৮ পিএম

বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ পাবেন যারা

বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ পাবেন যারা

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ফি নির্ধারন করা হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারী, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য তা বিনামূল্যে করা হবে। ১৯৭৪ সালের চিকিৎসা সুবিধা বিধিমালার আওতায় তারা এ বিশেষ সুবিধা পাবেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  

তিনি বলেন, চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা বহাল থাকবে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, দুঃস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। ফলে এই আইনের আওতাভুক্তরা সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে করোনা পরীক্ষা করতে পারবেন।

এ সময় করোনা পরীক্ষার ফি ও হারের বিস্তারিত তুলে ধরে ডা. নাসিমা বলেন, সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষার ক্ষেত্রে বুথে বা হাসপাতালে নমুনা দিয়ে আসলে পরীক্ষার ফি ২০০ টাকা। কারো বাসা থেকে নমুনা সংগ্রহ করলে পরীক্ষার ফি ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর পরীক্ষায় ২০০ টাকা ধার্য করা হয়েছে। সকল সরকারি হাসপাতালের ক্ষেত্রে উল্লেখিত হারে ফি নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই এই আদেশ কার্যকর হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই হার কার্যকর নয়। বেসরকারি প্রতিষ্ঠান বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে এক হাজার টাকা এবং পরীক্ষার ফি সাড়ে তিন হাজার টাকা লাগবে। অর্থাৎ মোট সাড়ে চার হাজার টাকা। রোগী যদি  হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নমুনা জমা দেন তাহলে তা পরীক্ষার ফি সাড়ে তিন হাজার টাকা।

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাস বৈশ্বিক মহামারী হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পরেছে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৭ মার্চ। দেশে এতদিন বিনামূল্যে করোনা পরীক্ষা করা হলেও গত ২৭ জুন ফি নির্ধারণ করে দেয় সরকার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক