অধ্যাপক ডা. মুজিবুল হক
স্কিন অ্যান্ড সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট
এফসিপিএস, এফআরসিপি (যুক্তরাজ্য), ডিডিভি (অস্ট্রিয়া)
০৩ জুলাই, ২০২০ ০২:৪০ এএম
হাসপাতালে রোগী ভর্তির সঙ্গে ডাক্তারের সম্পর্ক একেবারেই নেই
করুণ ছবিটি বাংলাদেশের নয় l ভারতের।
হাসপাতালে ভর্তির সঙ্গে ডাক্তারের সম্পর্ক একেবারেই নেই।
হাসপাতালের ডাক্তার প্রতিদিন নিজের জীবন দিয়ে দিচ্ছে রোগীর চিকিৎসায়। তার আত্মীয় হলেও রোগীর ভর্তি, ডাক্তারের আয়ত্তে নাই। এর ব্যবস্থা করেন হাসপাতালের ব্যবস্থাপক। হয়তো কোনো বিছানা খালি নাই বা অন্য কিছু।
আমি আপনাদের আবার করে বলছি, ডাক্তার (চিকিৎসক) এর ভর্তি করা বা না করার সঙ্গে কোনই সম্পর্ক কিছু নাই।
বতর্মানে এই সময়ে ডাক্তার নিজেই এবং তার আত্মীয়-স্বজনকেই ভর্তি করতে পারছে না।
এদেশে করনা রোগীর সংখ্যা ২ লাখের কাছাকাছি এবং ক্রমবর্ধমান। ক্রিটিকেল রোগী ৪/৫ হাজার। সারা দেশে আইসিইউ, যে কারণে মূলত রোগী ভর্তি হতে যায়, তার সংখ্যা মাত্র দেড় হাজার। এর মধ্যেও বেশিরভাগ নষ্ট। আর ICU bed সরকারি হাসপাতালে এতটা বছরেও বাড়েইনি।
হবেই না কেন। পৃথিবীর বাৎসরিক স্বাস্থ্য বাজেটের সর্বনিম্নটা বাংলাদেশের। সোমালিয়া ও ইথপিয়ার চেয়ে কম। এমনকি আফগানিস্তানের চেয়েও কম।
এ দেশের সম্মানিত সাংবাদিক, নানাজন বিশেষ করে কিছু সাংবাদিকদের লেগে থাকার কারণে জনসাধারণের কাছে ডাক্তারদের নিবেদিত চিকিৎসা ও ডাক্তারদের ত্যাগ-তিতীক্ষা বেশ স্পষ্ট হয়েছে। এবং জনবান্ধব বহু কিছু শেখা গেছে।
আর তারা নিজেরাও এই ভয়াবহ নতুন রোগের চিকিৎসার ভালোমন্দের সঙ্গে জড়িত হয়ে দায়িত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা রাখছেন। প্রকৃত নিবেদিত হয়ে কাজ করছেন। একদিন করোনা হয়ত থাকবে না। তবু জাতি ওই সাংবাদিকদের কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে।
তবু এদেশের কিছু হলুদ সাংবাদিক সব বুঝেশুনেও কেনো এত নোংরা হন জানি না।