ঢামেকে দুটি হাইফ্লো নেজাল ক্যানুলা মেশিন দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাসহ মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহের লক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুটি হাইফ্লো নেজাল ক্যানুলা মেশিন প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
অস্ট্রেলিয়া থেকে আমাদানিকৃত এ চিকিৎসা সামগ্রী বুধবার (১ জুলাই) দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোট ভাই মো. সাইফুল আলম এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় তিনি জানান, শীঘ্রই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় করা আরো দু’টি হাইফ্লো নেজাল ক্যানুলা মেশিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করা হবে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পি এস মো. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।
এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে প্রদান করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪