করোনায় আক্রান্ত প্রতিরক্ষা সচিবের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর আপন ভাই।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ আল মহসিন চৌধুরী। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর কোভিড-১৯ ধরা পরে। দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিউ) ছিলেন তিনি। আজ সকালে সেখানেই তিনি মারা যান।
১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সম্ভ্রান্ত চৌধুরী বংশে আবদুল্লাহ আল মহসিন চৌধুরীর জন্ম। এ বছরের ৮ জানুয়ারি তিনি প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্বপূর্ণ পালন করেন। তিনি ১৯৮৫ সালের বিসিএস ব্যাচে চাকরিতে যোগদান করেন।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী গত ১৪ জুন (রোববার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। তিনি এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চলতি বছরের ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪