করোনা: বিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ালো, আক্রান্ত কোটি
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করেনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশগুলোতে। এছাড়াও এক কোটিরও বেশি মানুষের দেহে সংক্রমিত হয়েছে এ ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।
শনিবার রাত ১২ টার পরে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইটে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৫৮১ জন মারা গেছেন। পাশাপাশি
করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৯ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ লাখ ৫১ হাজার ৫০৩ জন।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকা। এরপরেই আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এগিয়ে রয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আক্রান্তে বিশ্ব তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া