করোনায় অধ্যাপক ডা. গোপাল শংকরের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে একের পর এক চিকিৎসক প্রাণ হারাচ্ছেন। এবার ভাইরাসটি জীবন কেড়ে নিলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের মানসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দের জীবন।
আজ শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টায় সিলেট মাউন্ট এডোরার আখালিয়া শাখায় মারা যান তিনি। সেখানে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এ মনোরোগ বিশেষজ্ঞ।
অধ্যাপক গোপাল শংকর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন সহ-সভাপতি।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম বলেন, ‘তিনি বেশ কিছু দিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন। আজ আমাদের সবাইকে শোকে মুহ্যমান করে আজ মহাজাগতিক পথে যাত্রা করলেন। বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
অধ্যাপক ডা. গোপাল শংকর একই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ১১তম ব্যাচের শিক্ষার্থী।
তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬