২৫ জুন, ২০২০ ১০:৩৩ এএম

করোনা: এবার মৃত্যুর মিছিলে চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদুল আনোয়ার

করোনা: এবার মৃত্যুর মিছিলে চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদুল আনোয়ার

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদুল আনোয়ার। বুধবার দিবাগত (২৪ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

চট্টগ্রাম আই ইনফার্মারির সাবেক এ চিকিৎসক ঈদের পরদিন ২৬ মে থেকে হাসপাতালের করোনা ইউনিটের হলুদ জোনে ভর্তি হন। এর আগে তিনি করোনায় সংক্রমিত হয়ে বাসায় চিকিৎসা নেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চারদিন আগে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

তাঁর অক্সিজেনের স্যাচুরেশান কমে যায়। গতকাল রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. শহীদুল চান্দগাঁওয়ে বণি হাসান চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ছিলেন। নগরের জামালখান এলাকায় ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখতেন তিনি।

ডা. শহীদুল আনোয়ারের মরদেহ ফটিকছড়ির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞের মৃত্যুতে মেভিয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক