‘করোনায় সরকারি চাকরিতে প্রবেশে বয়স শিথিল হতে পারে’
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারি চাকরিতে প্রবেশের নির্ধারিত বয়স পেরিয়ে গেলে ক্ষতিগ্রস্তদের বয়স শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমরা প্রণোদনা দিচ্ছি, চাকরিপ্রার্থীদের কেন আমরা দেব না?’
বুধবার (২৪ জুন) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সম্মতি চাইব। প্রধানমন্ত্রীর সম্মতি যদি পাই তাহলে আপৎকালীন সময়টুকুতে বয়স শিথিল হবে। করোনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমরা প্রণোদনা দিচ্ছি, চাকরিপ্রার্থীদের কেন আমরা দেব না?’
করোনায় স্থগিত পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, ‘বিসিএসের লিখিত পরীক্ষাটা সাধারণত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হয়ে থাকে। আমরা আশা করি, অবস্থার পরিবর্তন হলে বিসিএস পরীক্ষাটা নভেম্বরের মধ্যেই নিতে পারব। আর অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যাদের আবেদন করা আছে, তারা যখনই পরীক্ষা হবে তখনই তারা পরীক্ষা দিতে পারবে। অবস্থা যদি আগেই ভালো হয়ে যায়, তবে তো সেপ্টেম্বর/অক্টোবরেই অন্যান্য পরীক্ষাগুলো নেয়া যাবে।’
তিনি বলেন, ‘সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমরা আশা করছি, জুলাইয়ের মধ্যে যদি সব শেষ হয়ে যায়, আমরা মোটামুটি ভালো পর্যায়ে চলে যাই... তখন তো স্বাভাবিক জীবনযাপন শুরু হবে।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪