গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ
মেডিভয়েস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের নানা প্রকল্পের আওতায় প্যারামেডিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২২জুন) প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের কিছু প্রকল্পের জন্য প্যারামেডিক নিয়োগ দেয়া হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক প্যারামেডিক, যারা কোর্স সম্পন্ন করেছেন এবং চুক্তি মোতাবেক গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বৈধভাবে অব্যাহতি নিয়ে চলে গেছেন তারা পূণরায় চাকরি করতে চাইলে আপনার পূর্ণ জীবন বৃত্তান্ত, সার্টিফিকেট এর কপি, প্রশংসাপত্রের কপি পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো সিভির সংক্ষিপ্ত তালিকা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পরবর্তী প্রকল্পসমূহে নিয়োগ দেয়া হবে।
আবেদনের যোগ্যতা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং চুক্তির মেয়াদ শেষ করে বৈধভাবে অব্যাহতি নিয়েছেন যারা তারা আবেদন করতে পারবেন। ধুমপায়ী, পানসেবী এবং বহিস্কৃত কর্মীদের আবেদন করার প্রয়োজন নাই।
বেতন: আলোচনা স্বাপেক্ষে
কর্মস্থল: বাংলাদেশের ভিতরে গণস্বাস্থ্য কেন্দ্রের যে কোন প্রকল্প।
যোগাযোগ: মানব সম্পদ বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪
ইমেইল: [email protected]
-
১০ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬
-
০৭ মে, ২০২৫
-
৩০ এপ্রিল, ২০২৫