২০ জুন, ২০২০ ০১:৩৪ পিএম
করোনা: কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলের ডা. মুজিবুর রহমানের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যু মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান রিপন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২০ জুন) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. মুজিবুর রহমান রিপন ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে পেডিয়েট্রিকসে এফসিপিএস করেন। সর্বশেষ তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লায় সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
ডা. মুজিবুর রহমান রিপনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত