স্বাস্থ্যখাতের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতের সব ধরণের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশন থেকে এই টিম গঠন করা হয়। সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীকে প্রধান করে গঠিত এই টিমের অন্য সদস্যরা হলেন-উপপরিচালক মো. নূরুল হুদা, সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান নন্দন ও আতাউর রহমান।
টিম গঠনের বিষয়টি নিশ্চিত করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, অনুসন্ধানে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।
দুদক চেয়ারম্যান বলেন, মাস্ক বা পিপিই অতীব গুরুত্বপূর্ণ সামগ্রী। যা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জীবনের সিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। তাই এসব অভিযোগেরও প্রকৃত সত্য বের করতে এই টিম কাজ করবে। অনুসন্ধানে স্বাস্থ্য খাতের দুর্বিসহ চেহারাটাও বেরিয়ে আসবে বলে তিনি জানান।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্রাচার্য জানান, অনুসন্ধান শেষে তারা এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করবেন।
-
০৪ জুন, ২০২৬
-
১৫ এপ্রিল, ২০২৬
-
৩০ মার্চ, ২০২৬
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
স্বাস্থ্যখাতে এক লাখ কর্মী নিয়োগের প্রতিশ্রুতি বিএনপির
-
০২ জুন, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের বাজেট
পঞ্চাশ শয্যার অধিক হাসপাতালের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর হ্রাসের প্রস্তাব