১৭ জুন, ২০২০ ০১:৩৭ পিএম

করোনা: দিনাজপুর মেডিকেলের সাবেক পরিচালক ডা. শাহ আবদুল আহাদের মৃত্যু

করোনা: দিনাজপুর মেডিকেলের সাবেক পরিচালক ডা. শাহ আবদুল আহাদের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ মো. আবদুল আহাদের (৬৫) মৃত্যু হয়েছে। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৭ জুন) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ।

তিনি জানান, করোনা উপসর্গ দেখা দিলে ডা. শাহ মো. আবদুল আহাদের নমুনা পরীক্ষায় গত ৮ জুন করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিন থেকেই তিনি দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ সকাল সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়। ডা. শাহ মো. আবদুল আহাদের ডায়াবেটিস ও হৃদযন্ত্রের সমস্যাও ছিল বলে জানান দিনাজপুরের সিভিল সার্জন।

ডা. শাহ মো. আবদুল আহাদ এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং দিনাজপুরের চিকিৎসক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, ডা. শাহ মো. আবদুল আহাদের মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অন্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)। সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এক শোকবার্তায় বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক এবং দিনাজপুর বিএমএ'র সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা এফডিএসআর পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক