১৫ জুন, ২০২০ ১১:০৯ পিএম

চট্টগ্রাম মেডিকেলের অধ্যাপক ডা. রেজাউল করিম আর নেই

চট্টগ্রাম মেডিকেলের অধ্যাপক ডা. রেজাউল করিম আর নেই

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. রেজাউল করিম (৮০) বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টায় তিনি চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান অধ্যাপক ডা. রেজাউল করিম চট্টগ্রাম ও সিলেট মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।

সরকারি চাকুরী থেকে অবসর নেয়ার পর তিনি চট্টগ্রামের ইউএসটিসিতে যোগদান করেন। তিনি দীর্ঘদিন প্রতিষ্ঠানটির উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক ডা. রেজাউল করিমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক